• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপি অফিসের সামনে ‘বোমা সদৃশ বস্তু ও চিরকুট’!


প্রকাশ:  ২৬ জুন ২০২৫, ১০:২৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টায় গাংনী থানা পুলিশের একটি টিম বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী আবির হোসেন বলেন, নওদা বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও আরেকটি কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে এবং বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে। 

গাংনী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, উদ্ধারকৃত চিরকুটে লেখা রয়েছে- ‘শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে জায়গার মাল জাইগায় বসে আছি। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার