• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুমারখালীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত


প্রকাশ:  ২৭ জুন ২০২৫, ০৯:১৬ পি.এম.
শেয়ার করুন 0
কুমারখালীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি: 

কুষ্টিয়া কুমারখালীতে  উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাটি উপজেলার নবগ্রহ মন্দির সংলগ্ন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ যাত্রাটি কুমারখালী বাজারের বিভিন্ন এলাকা ঘুরে কালী মন্দিরে এসে পৌছে। 

রথযাত্রা উপলক্ষে শুক্রবার (২৭ জুন) বিকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার নাম জপ, কির্তন ও পুজো অর্চনা পালন করেন। আগামী ৫ জুলাই  উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে  শোভাযাত্রা উদ্বোধন করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার। এই সময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব  বিশ্বাস, বিএনপি নেতা কে এম আলম টমে, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন, রথযাত্রা কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা, সাধারণ সম্পাদক সুবোধ কুমার সাহা প্রমুখ।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার