• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পাবনা মানসিক হাসপাতালে ৯ দালাল আটক


প্রকাশ:  ২৯ জুন ২০২৫, ০৩:৩১ পি.এম.
শেয়ার করুন 0
আটক ও কারাদণ্ডপ্রাপ্ত ৯ জন দালাল। ছবি: ভিওডি বাংলা
আটক ও কারাদণ্ডপ্রাপ্ত ৯ জন দালাল। ছবি: ভিওডি বাংলা

পাবনা প্রতিনিধি

পাবনা মানসিক হাসপাতালে দালালমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। অভিযানে সেখান থেকে ৯ জন দালালকে আটক করা হয়েছে। এ সময় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়।

রোববার (২৯ জুন) জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআইয়ের সহযোগিতায় সকাল দশটার দিকে হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। 

পরে‌ পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

আটককৃতরা হলেন, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মুকাররম হোসেন (৫০), মুনসুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৪২), ইসলামপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে হালিম শেখ (৪০), আব্দুল লতিফ মণ্ডলের ছেলে মানিক মণ্ডল (২৪), হেমায়েতপুর গ্রামের মৃত সামাদ শেখের শফিকুল শেখ (৫৫), শহিদ আলীর  ছেলে ছাবিত আলী (১৯), মুনজির হোসেনের ছেলে মুন্নাফ হোসেন (৩১), বুদেরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের মৃত ইসরাইল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫)। 

এনএসআই ও পুলিশ জানায়, দালালের কাছে প্রায় জিম্মি ছিল মানসিক হাসপাতাল। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পরে নানাভাবে হয়রানির শিকার হচ্ছিলেন। এনএসআই এর এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাতেনাতে আটক করা হয় ৯ জন দালালকে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে সদর এসিল্যান্ড ও এনএসআইয়ের মাধ্যমে তাদের কারাদণ্ড দেয়া হয়। আমরা শুধু সহযোগিতা করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।

 ভিওডি বাংলা/এম এস রহমান/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার