• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশ:  ২৯ জুন ২০২৫, ০৭:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: 

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হামজা (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু মো. হাবিবুর রহমানের ছেলে। সে কুমারখালী পৌর এলাকার বাটিকামারা ফয়জুল করীম উলুম মাদ্রাসার ৩ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত আমির হামজা গোসল করার জন্য গেলে বাড়ির পানির ট্যাংকের পানি শেষ হয়ে গেলে সবার অজান্তে নিজেই পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরে বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

মৃত শিশু আমির হামজার বড় ভাই মো. অনিক জানান, শিশু আমির হামজা কাউকে কিছু না বলে সবার অজান্তে পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. সালাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থেলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও