• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার


প্রকাশ:  ৩০ জুন ২০২৫, ০৫:০০ পি.এম.
শেয়ার করুন 0
বাবুই পাখির ছানা হত্যা আসামী | ছবি : সংগৃহিত
বাবুই পাখির ছানা হত্যা আসামী | ছবি : সংগৃহিত

 ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ও ছানা ধ্বংসের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোবারেক ফকিরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ জুন) বিকালে তাকে পিরোজপুরের নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গুয়াটন গ্রামের মোবারেক আলী ফকিরের মালিকানাধীন জমির পাশের একটি সরকারি সড়কের তালগাছ বহু বছর ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। গাছটিতে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। কিন্তু ওই তালগাছটি মোবারেক আলী ফকির মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করলে, সেটি কেটে ফেলা হয়। এতে প্রায় ৫০০-রও বেশি বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়।

এলাকাবাসীর ভাষায়, “এটা ছিল শুধু একটি গাছ নয়, একটি জীবন্ত প্রাণের গ্রাম।” এ নির্মমতার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাতে শুরু করেন। তারা বলছেন, “যারা এই কাজ করেছে, তারা শুধু প্রকৃতির নয়, মানবতার বিরুদ্ধেও অপরাধ করেছে।”

ঘটনার পর বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, “বিষয়টি জানার পর আমরা বন কর্মকর্তাকে পাঠিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে।”

পরিবেশবিদদের মতে, বাবুই পাখি বাংলাদেশের এক অত্যন্ত উপকারী ও সংরক্ষিত প্রজাতি। তাদের বাসা তৈরির শিল্প-নৈপুণ্য ও সামাজিক আচরণ বিশ্বজুড়ে প্রশংসিত। এ ধরনের বর্বর ঘটনা শুধু জীববৈচিত্র্য ধ্বংস নয়, বরং মানবিক মূল্যবোধের অবক্ষয়।

স্থানীয়দের অভিযোগ, তালগাছ কাটায় জড়িত অন্যান্য ব্যক্তিরা এখনও গা ঢাকা দিয়ে রয়েছে। সচেতন মহল দ্রুত তাদেরও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ভিওডি বাংলা/মোঃ মাহিন খান/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার