• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সারিয়াকান্দিতে অভিযান; প্রায় ৯ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস


প্রকাশ:  ১ জুলাই ২০২৫, ০৪:৫১ পি.এম.
শেয়ার করুন 0
যমুনা নদীতে অভিযানে প্রায় ৯ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস
যমুনা নদীতে অভিযানে প্রায় ৯ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি  

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার (৩০জুন) সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযানে যমুনা নদীতে বিভিন্ন স্থানে পেতে রাখা ২ হাজার মিটার অবৈধ চায়না জাল (যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা) এবং ১৫০০ মিটার কারেন্ট জাল (যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা) জব্দ করা হয়।

এরপর জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উপজেলার কালিতলা ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা জানান, এই ধরনের জাল দিয়ে ছোট-বড় সব মাছ ধরা পড়ে, ফলে প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যায় এবং জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়।

উল্লেখ্য, সরকার চায়না দুয়ারী জালসহ ক্ষতিকর সব ধরনের মাছ ধরার সরঞ্জাম নিষিদ্ধ করেছে। তবে এখনো কিছু অসাধু ব্যক্তি তা ব্যবহার করে আসছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার