• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩


প্রকাশ:  ১ জুলাই ২০২৫, ০৫:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে কুষ্টিয়া র‌্যাব ১২।

মঙ্গলবার (১ জুলাই) ভোরে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে আনিসুর রহমান অনিক (২৪), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে নাঈম খান (২৩) ও নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩)। তাদের মধ্যে আনিসুর রহমান অনিক আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

নিহতের স্ত্রী জ্যোৎস্না খাতুন বলেন, প্রায় দেড় বছর আগে কোনো এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে চড় মেরেছিলেন তার স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে। তবে জমির উদ্দিন কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলেন না বলেও দাবি করেন তিনি।

জানা গেছে, এর আগে সোমবার (৩০ জুন) দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে পূর্বশত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় উপজেলা জাসদের সভাপতি আফতাব উদ্দিনের বরাত দিয়ে জানান, গত ৫ আগস্টের আগপর্যন্ত জমির উদ্দিন জাসদের কর্মী ছিলেন। সংগঠনের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় তাকে আর দেখা যায়নি।

কুষ্টিয়া কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার তথ্যটি নিশ্চিত করে বলেন, র‌্যাবের অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর জমির উদ্দিন হত্যা মামলার প্রধার আসামি সহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও