• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নারীঘটিত প্রচারে ভোট কমানোর চেষ্টা—মুফতি আমির হামজার অভিযোগ


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ১০:০৯ এ.এম.
শেয়ার করুন 0
মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

নারীঘটিত মিথ্যা প্রচারের মাধ্যমে তার জনপ্রিয়তা কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে—এমন অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বলেন, ‘তারা ভেবেছে, এসব প্রচারে আমার ভোট কমে যাবে।’

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় একটি পত্রিকার মাল্টিমিডিয়া শাখার প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, “নমিনেশন ঘোষণার আগে কল্পনাও করিনি—এমন কিছু আমার নামে ছড়ানো হবে। কিন্তু আমি কী পাস করার জন্য ভোটে দাঁড়িয়েছি? আমার দল দাঁড় করিয়েছে। মানুষ চাইলে ভোট দেবে, না চাইলে দেবে না।”

নিজ দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “জামায়াতের আমির ঘোষণা দিয়েছেন—নির্বাচিত কেউ ৫ বছর পরে ৫ বছর আগের চেয়ে এক টাকাও বেশি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণা সব দলের মধ্যে চালু হলে অনেকেই প্রার্থী হওয়ার সাহস পাবে না।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “যার হাতে কলম, সে যা খুশি লিখতে পারে—এটা ঠিক নয়। প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে কিছু প্রকাশ করতে হলে তথ্য যেন শতভাগ সঠিক হয়।”

সাংবাদিকদের পেশাগত মর্যাদা নিয়েও কথা বলেন এই ইসলামী বক্তা। বলেন, “বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের মর্যাদা এখনো কাঙ্ক্ষিত নয়। সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ, সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এনামুল হক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিনিধি খালেদ সাইফুলসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও