• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

প্রাতঃভ্রমণে গুলিবিদ্ধ হয়ে দোহার বিএনপি নেতা খুন


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ১১:০৩ এ.এম.
শেয়ার করুন 0
দোহার থানা। ছবি : সংগৃহীত
দোহার থানা। ছবি : সংগৃহীত

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে সকালে হাঁটতে বেরিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার (৬৫)। তিনি নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এই হত্যাকাণ্ড ঘটে।

হারুন মাস্টার দোহার উপজেলার বাহ্রা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। ওই সময় তিন যুবক তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. নুসরাত তারিন জানান, নিহতের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

হারুনের ভাতিজা মো. শাহিন জানান, “চাচা নিয়মিত ভোরে হাঁটতে যেতেন। আজও গিয়েছিলেন। হঠাৎ শুনি গুলির শব্দ। কারা বা কেন তাকে হত্যা করল, কিছুই বুঝতে পারছি না।”

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—স্থানীয় কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও