• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাঁশখালীতে জনপ্রতিনিধিরা পলাতক, সেবা বঞ্চিত সাধারণ জনগণ


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ০৬:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
বাঁশখালী ইউনিয়ন পরিষদ
বাঁশখালী ইউনিয়ন পরিষদ

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি

স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ৫ আগষ্টের পর থেকে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যদরা পলাতক থাকায় সেবা বঞ্চিত সাধারণ জনগণ। 

বর্তমানে বাঁশখালী উপজেলা পরিষদ ও পৌরসভার দায়িত্ব রয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম। 

অভিযোগ রয়েছে, অনেক ইউপি সদস্য নিয়মিত পরিষদে উপস্থিত হন না, কেউ কেউ দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক, এমনকি চাম্বল ইউনিয়নের একজন ইউপি সদস্য বিদেশ চলে গেছেন বলে স্থানীয়দের দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সচিব জানান, ইউপি সদস্যদের নিয়মিত পরিষদে উপস্থিত না থাকায় ওয়ার্ডের জনগণের নানান সমস্যার পড়তে হচ্ছে প্রতিনিয়ত। রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়নের নামে অর্থ আত্নসাৎ এর অভিযোগ রয়েছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। কিন্তু বর্তমানে হাতে গোনা কয়েকজন সদস্য ছাড়া অধিকাংশই দায়িত্বে অনুপস্থিত। পরিষদের কার্যক্রমে তাদের তেমন দেখা মেলে না।”

চাম্বল ইউনিয়নের বাসিন্দা আলী হায়দার ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে সদস্য আমাদের ভোট নিয়ে জয়ী হয়েছেন, তিনি মাসের পর মাস এলাকায় নেই। বিদেশে পাড়ি জমিয়েছেন। অথচ তার সম্মানীভাতা ঠিকই সরকারি কোষাগার থেকে সরাসরি একাউন্টে ঢুকছে। এটা জনসেবার নামে প্রতারণা।”

বাঁশখালীর আরও কয়েকটি ইউনিয়ন পরিষদ ঘুরে জানা গেছে, জনগণের অভিযোগ সদস্যরা পরিষদে বসেন না। এলাকার রাস্তা-ঘাটের বেহাল দশা, জলাবদ্ধতা, গ্রামীণ সমস্যাগুলো রয়ে যাচ্ছে অব্যবস্থাপনায়। অথচ মাস শেষে সদস্যরা সম্মানীভাতা ও ভ্রমণ ভাতা উত্তোলন করছেন কোনো কাজ না করেই।

স্থানীয় সরকার আইন অনুযায়ী, ইউপি সদস্যদের অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে। কিন্তু এসব ইউনিয়নে প্রশাসনের নজরদারির অভাব এবং রাজনৈতিক প্রভাবের কারণে এখনো কেউ জবাবদিহির মুখোমুখি হননি।

স্থানীয় এক যুব সংগঠনের নেতা বলেন, “জনগণের টাকায় মাসে মাসে যাদের ভাতা যাচ্ছে, তারা যদি জনগণের পাশে না থাকেন, তাহলে এই ভাতার ন্যায্যতা কোথায়? এদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।”

স্থানীয় এলাকাবাসীর দাবি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যদের দায়িত্বশীলতা যাচাই করে, অনুপস্থিতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বলেন, বিগত ৫ আগষ্টের পর থেকে উপজেলা পরিষদ, পৌরসভার ও বিভিন্ন ইউনিয়ন জনপ্রতিনিধিরা  মামলা সংক্রান্ত জটিলতার কারণে নিয়মিত অফিস না করায় সরকারি কর্মচারী ও স্থানীয়, ইউপি সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।, স্থানীয়রা যেন সেবা গ্রহীতা থেকে যেন বঞ্চিত না হয় দায়িত্বরত কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার