• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ নিহত ২


প্রকাশ:  ৩ জুলাই ২০২৫, ১২:০৩ পি.এম.
শেয়ার করুন 0
বান্দরবানে সেনাবাহিনীর অভিযান
বান্দরবানে সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সামরিক কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রুমার দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএ’র গোপন ঘাটিতে সেনাবাহিনীর অভিযানে দু পক্ষের গুলাগুলিতে কেএনএফের সামরিক শাখা কেএনএ এর দুই সদস্য নিহত হন। এ সময় সেনাবাহিনী ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে গোপন ঘাটির আশপাশে কেএনএর আরো সক্রিয় সদস্য অবস্থান করছে, শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ চলতি বছরের ১৯ মে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকা রোনিন পাড়া ও পাইক্ষ্যং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছেন।

এদিকে সেনাবাহিনীর তত্বাবধানে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বান্দরবানের রুমা উপজেলার সুসুং পাড়ায় পালিয়ে যাওয়া ১২২ টি বম পরিবার ফিরে এসেছেন তাদের নিজ আবাসে।


ভিওডি বাংলা/ এমএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার