• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আ’লীগের মেশিনে মুক্তিযোদ্ধা হয়ে যেত রাজাকার


প্রকাশ:  ৩ জুলাই ২০২৫, ০৪:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত । বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন
ছবি: সংগৃহীত । বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন

গাইবান্ধা প্রতিনিধি

আওয়ামী লীগের একটি মেশিন ছিল, যেখানে তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাতেন, আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন—এমন মন্তব্য করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন।

তিনি বলেন, ‘যারা সাড়ে ১৬ বছর ভারতের কথায় দেশ চালাত, তারা ভারতীয় রাজাকার। মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সম্পদ। যত দিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে, তত দিন মুক্তিযোদ্ধাদের এ জাতি স্মরণ করবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত কাউন্সিলপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রধান উপদেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান। আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এম. এ. সবুর, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে গাইবান্ধা জেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। পরে মো. নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় ২৫ সদস্যবিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠিত হয়।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার