• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

যশোরে ‘মরিয়ম’ খেজুর উৎপাদনে লিজার সফলতা


প্রকাশ:  ৩ জুলাই ২০২৫, ০৮:১৪ পি.এম.
শেয়ার করুন 0
নারী উদ্যোক্তা নুসরাত জাহান লিজা
নারী উদ্যোক্তা নুসরাত জাহান লিজা

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে সৌদি আরবের মরিয়ম খেজুর উৎপাদন করে সফল হয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান লিজা। দীর্ঘ প্রচেষ্টায় বীজ থেকে চারা উৎপাদন করে ছয় বছর আগে বাড়ির আঙিনার সারি সারি খেজুর গাছ রোপণ করেন তিনি। তার আঙিনায় রয়েছে ৩৫ থেকে ৪০টি সৌদি আরবের সুমিষ্ট খেজুর গাছ। এবারই প্রথম বাগানের কয়েকটি খেজুর গাছে এসেছে ফলন। গাছের লাল টসটসে খেজুর দেখার জন্য প্রতিদিন ওই বাড়িতে ভিড় করছে মানুষ। 

নারী উদ্যোক্তা নুসরাত জাহান লিজার বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। লিজা এবার বিএ পরীক্ষার্থী।

নুসরাত জাহান লিজা জানান, ছয় বছর আগে সৌদি আরব থেকে তাদের এক আত্মীয় হজ শেষে বাড়ি ফেরার সময় খেজুর নিয়ে আসেন। তাদেরকে ওই খেজুর খেতে দিলে তার বীজ সংরক্ষণ করেন তিনি। পরে ওই খেজুরের বীজ থেকে চারা উৎপাদন করে বাড়ির আঙিনার সামনে লাগানো হয়। বর্তমানে তিনটি গাছে ফলন এসেছে। এ ছাড়া অধিকাংশ গাছের গোড়া থেকে একাধিক চারা (বোগ) বের হয়েছে।

ওই বাড়িতে সৌদি খেজুর দেখতে আসা মঙ্গলকোট গ্রামের নওশের আলী শেখ বলেন, ‘এ অঞ্চলের মাটিতে সৌদি আরবের খেজুর উৎপাদনের কথা শুনে দেখতে এসেছি। গাছের লাল টস টসে খেজুর দেখে আমি অভিভূত।’

খেজুর বাগান পরিদর্শনে আসা উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, ‘এ উপজেলায় প্রথম সৌদি আরবের খেজুর গাছ লাগিয়ে সফল হয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান লিজা। খেজুর গাছে বড় বড় কাঁদিতে খেজুর দেখে অন্যরাও চাষে আগ্রহী হবে বলে তিনি আশা করছেন। কৃষি অফিস থেকে সৌদি খেজুর চাষিদেরকে পরামর্শ প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।’


ভিওডি বাংলা/ এমএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার