• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় নিহত তিন শতাধিক


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ১০:২৮ এ.এম.
শেয়ার করুন 0
গাজায় অসহায় মায়ের আহাজারি। ছবি : সংগৃহীত
গাজায় অসহায় মায়ের আহাজারি। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় মাত্র ৪৮ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন শত শত মানুষ। গাজা সরকারের মিডিয়া অফিস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজা সরকারের তথ্যমতে, এই সময়ের মধ্যে ২৬টি গণহত্যার ঘটনা ঘটেছে, যেখানে আশ্রয়কেন্দ্র, বাড়িঘর, বাজার ও খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষ ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

শুধু গত ২৪ ঘণ্টায় ১১৮ জন নিহত এবং ৫৮১ জন আহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে ৭৩ জনের প্রাণ গেছে, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত খাদ্যসাহায্য কেন্দ্রে সহায়তা নিতে আসা সাধারণ মানুষ।

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। গাজা শহরের মুস্তাফা হাফেজ স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায় নিহত হয়েছেন আরও ১৬ জন।

সেখানে আশ্রয় নেওয়া আহমেদ মনসুর বলেন, ভোরে বোমাবর্ষণের শব্দে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। ড্রোন হামলা কি না জানি না, তবে বিস্ফোরণের শব্দে কানে তালা লেগে গিয়েছিল। চারপাশে আগুন, মানুষ পুড়ে মারা গেছে। কেউ কিছু করতে পারেনি।

গাজা সরকারের ভাষ্যে বলা হয়, এই হামলাগুলো মূলত শিশু, নারী, বেসামরিক মানুষ, আশ্রয়কেন্দ্র এবং খাদ্যের সন্ধানে থাকা মানুষের ওপর সরাসরি চালানো হয়েছে।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম গাজার দেইর আল-বালাহ থেকে জানান, মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে খাবারের জন্য অপেক্ষা করে, হঠাৎ গুলি শুরু হয়। কোনো সতর্কবার্তা থাকে না। গোলাগুলির মধ্যে ইমার্জেন্সি টিমও পৌঁছাতে পারে না।”

তিনি আরও বলেন, গাজার মানবিক অবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু