• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ০৫:০০ পি.এম.
শেয়ার করুন 0
অস্ত্রসহ গ্রেপ্তার খোকন মিয়া। ছবি : সংগৃহীত
অস্ত্রসহ গ্রেপ্তার খোকন মিয়া। ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকা থেকে বিদেশি পিস্তলসহ খোকন মিয়া (৫৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি পাচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শুক্রবার (৪ জুলাই) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেপ্তার খোকন মিয়া আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, খোকন মিয়া অবৈধ একটি বিদেশি পিস্তল তার বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় পাঠান। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জহিরুল জানান, পিস্তলটি খোকন মিয়ার।

ওসি মহিনুল ইসলাম জানান, অভিযানের পর খোকন মিয়া ও উদ্ধারকৃত অস্ত্র কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার