• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাঁশখালীতে সম্পত্তি লিখে না দেওয়ায় হামলার অভিযোগ


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ০৩:১৯ পি.এম.
শেয়ার করুন 0
বাঁশখালীতে সম্পত্তি লিখে না দেওয়ায় হামলার অভিযোগ
বাঁশখালীতে সম্পত্তি লিখে না দেওয়ায় হামলার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইপোতের গং এর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন মোহাম্মদ জাহেদ হোছাইন তালুকদার (৪৮) নামের একব্যাক্তি। এ ঘটনায় তিনি বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন তার ভাইপো আব্দুল হান্নান তুরাজ (২৭), মাসুদ পারভেজ (৩০), ভাবি রশিদা বেগম (৫৫) এবং ভাইপোর স্ত্রী শাহিনা আক্তার (৩৫)। তারা সবাই একসময় বাদীর জমিতে বসবাসের সুযোগ পেলেও বর্তমানে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করা হয়।

শনিবার ৫ জুলাই দুপুরে নিজ বসতবাড়ির উঠানে ঘটে এ হামলার ঘটনা। 

বাদীর দাবি, ওই সময় ১ ও ২ নম্বর অভিযুক্ত ব্যক্তি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং জমির কাগজপত্র লিখে দেওয়ার জন্য চাপ দেন। তিনি অস্বীকৃতি জানালে তাদের হাতে থাকা দা, লোহার রড ও খড়ার আঘাতে গুরুতর জখম হন। তার মাথা ও বাম হাতে ফুলা জখম হয়। চিৎকারে আশপাশের স্বজনরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। আহতদের মধ্যে বাদীর স্ত্রী মোকারমা বেগম, কন্যা জিনিয়া ও জুন্যইনা এবং ভাই জামাল ছত্তার রয়েছেন। আহতরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মামলার বাদী জানান, এর আগেও ২০২১ সালের ৬ জুলাই একটি অভিযোগ থানায় দায়ের করা হয়েছিল এবং ২০২৪ সালের ৩১ জানুয়ারি জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে একটি সাধারণ ডায়েরি (নং-৩৪/২৪) করেন। কিন্তু অভিযুক্তরা বারবার প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ।
তিনি আরও বলেন, “আমি একজন সহজ-সরল আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ। কিন্তু আপন লোকের মুখোশের আড়ালে থাকা ভূমিদস্যুরা আমার জীবন ও সম্পত্তি হুমকির মুখে ফেলেছে। আমি আমার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে  ঘটনার সত্যতা পেলে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার