• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

বিয়ে না করেই মা হচ্ছেন ভারতীয় অভিনেত্রী


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না
অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না

বিনোদন ডেস্ক

ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে নিজের ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ভাবনা। লেখেন, ‘নতুন অধ্যায়, নতুন ছন্দ। কখনো ভাবিনি এমনটা বলব আমি মা হতে চলেছি। যমজ সন্তান আসছে, আমি কৃতজ্ঞ।’ পরিবারের সমর্থনের কথাও জানিয়েছেন ভাবনা। বলেন, ‘বাবা, ভাই-বোনেরা ভালোবাসা দিয়ে পাশে থেকেছে। কেউ কেউ প্রশ্ন তুললেও আমি জানতাম আমি প্রস্তুত।’

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না এবার জীবনে নতুন এক অধ্যায় শুরু করছেন। ৪০ বছর বয়সী, এখনো অবিবাহিত এই অভিনেত্রী আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তানের মা হতে চলেছেন।

এই বয়সে এবং অবিবাহিত অবস্থায় মা হওয়া সহজ ছিল না বলে জানান তিনি। অনেক আইভিএফ ক্লিনিক তাকে ফিরিয়ে দেয়। অবশেষে চিকিৎসক সুষমার সহায়তায় প্রথম প্রচেষ্টাতেই সফল হন তিনি।

সন্তানদের পিতৃপরিচয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘তাদের বাবা থাকবে না এটা ঠিক। কিন্তু ভালোবাসা, সংস্কৃতি আর আত্মবিশ্বাসে বেড়ে উঠবে তারা।’

মা হওয়ার এই সিদ্ধান্ত প্রসঙ্গে ভাবনা বলেন, ‘এটা কোনো বিদ্রোহ নয়; বরং নিজের সত্যকে সম্মান করার সিদ্ধান্ত। যদি আমার গল্প একজন নারীকেও অনুপ্রাণিত করে, সেটাই যথেষ্ট।’


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল