• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মডেল মসজিদ উদ্বোধনের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশ:  ৭ জুলাই ২০২৫, ০৩:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
মাদারীপুরে মডেল মসজিদ উদ্বোধন
মাদারীপুরে মডেল মসজিদ উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুর শহরে জেলা প্রশাসকের বাসভনের সামনে নবনির্মিত জেলা মডেল জামে মসজিদ উদ্বোধন ও ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও নাইট গার্ড নিয়োগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যানারে জেলা সদর জামে মডেল মসজিদের নিচতলায় এ  সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মালিক সমতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কে এম তোফাজ্জল হোসেন সান্টু জানান, মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের দীর্ঘদিন আগে কাজ শেষ হলেও অদৃশ্য কারণে উদ্বোধন করা হয়নি। এবং আমাদের আগের পুরোনো টিনের ঘরেই নামাজ পড়তে হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়।

তিনি বলেন, বর্তমান ইমামের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাই অবিলম্বে বর্তমান ইমামকে অপসারণ করে নতুন ইমাম নিয়োগ দেয়া হোক।

এ সময় উপস্থিত মুসল্লিরা, মডেল মসজিদে নতুন করে ইমাম, মুয়াজ্জিন, নাইট গার্ড নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং মডেল মসজিদটি উদ্বোধন করে নতুন ভবনে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া ও নতুন ইমাম নিয়োগের জোর দাবি জানান তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন- ফিরোজ শিকদার, রাজন মাহমুদ, সাবেক নাজির গোলাম মস্তফা,সাহাবুদ্দিন আহমেদ লিটন, ওবাইদুল হক বাদলসহ জেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার