• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এনসিপির দলীয় প্রতিক নিয়ে যা বললেন নার্স

  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ৯ জুলাই ২০২৫, ০৩:০৪ পি.এম.
শেয়ার করুন 0
সাগর রায় রাজিব
সাগর রায় রাজিব

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সিনিয়র নার্স সাগর রায় রাজিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রাজনৈতিক দলকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

সম্প্রতি আত্মপ্রকাশ করা ‘জাতীয় নাগরিক পার্টি (NCP)’—একটি নতুন রাজনৈতিক দল, যার নেতৃত্বে রয়েছেন ঐতিহাসিক জুলাই আন্দোলনের কয়েকজন সাহসী ও তরুণ নেতা। দলটির প্রতীক হিসেবে প্রস্তাব করা হয়েছে শাপলা ফুল, যা বাংলাদেশের জাতীয় ফুল।

এই প্রেক্ষিতেই সাগর রায় রাজিব তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শাপলাকে উদ্দেশ্য করে লেখেন, “শাপলা বাংলাদেশের জাতীয় ফুল এবং জাতীয় নির্দশন,, এটা তোমাদের মতো জারজদের বাপের সম্পত্তি না যে চাইলাম আর নিয়া গেলাম,, তোমরা বরং কদম ফুল বা কনডম মার্কা বা প্রতিক হিসাবে চাইতে পারো, এই বক্তব্যের সঙ্গে তিনি যুক্ত করেন একাধিক ‘মধ্যমা আঙুল’ ইমোজি, যা স্পষ্টভাবে অশালীন ও উত্তেজক বার্তা বহন করে।
এমন মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ ও সামাজিক সচেতন মহলসহ নেটিজেনরা। একজন সরকারি কর্মকর্তা হয়ে এধরনের ভাষা ব্যবহার কতটা শোভনীয়—তা নিয়েও উঠছে প্রশ্ন।

রাজিবের দীর্ঘদিনের এক সহকর্মী, নাম প্রকাশে অনিচ্ছুক, ক্ষোভ প্রকাশ করে বলেন, “নাগরিক পার্টির যারা জুলাই আন্দোলনের জন্য এত ত্যাগ করেছে, তারা দল গঠন করবেই—এটা তাদের অধিকার। সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। সে (রাজিব) আগে আওয়ামী লীগের সাপোর্ট করতো, এখন নতুন কোনো দল তার ভালো লাগবে না—এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এমন অশ্লীলভাবে প্রতিক্রিয়া জানানো কি একজন সরকারি কর্মকর্তা হিসেবে মানায়?”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফেজ ইকরাম হোসেন জানান, একজন সরকারি কর্মচারী ফেসবুকে এমন মন্তব্য করতে পারেন না। শুনেছি সে আগে আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। প্রশাসনের ভিতরে এখনো ফ্যাসিস্টের দোসররা রয়েছে তারই প্রমাণ এই নার্স। বিষয়টি আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা যদি প্রশাসনিক ব্যবস্থা না নেয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এর জবাব দিবে।

বিষয়টি নিয়ে একাধিকবার সাগর রায় রাজিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন জানান, “কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ ধরনের আচরণ একজন সরকারি কর্মচারীর কাছ থেকে কাম্য নয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

নেটিজেনদের দাবি, এ ধরনের কর্মকান্ডের জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে কোনো সরকারি কর্মকর্তা সামাজিক মাধ্যমকে অপব্যবহার করে কুরুচিপূর্ণ বার্তা দিয়ে রাষ্ট্র ও জনগণের সম্মান ক্ষুণ্ণ না করতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার