• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গোপালগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

  গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ৯ জুলাই ২০২৫, ০৮:২৮ পি.এম.
শেয়ার করুন 0
গোপালগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

‘আমরা বিএনপির লোক, এখানে ব্যবসা করতে হলে আমাদের টাকা দিতে হবে’ এমন কথা বলে চাঁদা দাবি ও না পেয়ে মারধরের অভিযোগ উঠেছে জীবেশ বাড়ৈ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জীবেশ বাড়ৈ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

বুধবার (০৯ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আহত মনিরুজ্জামান উলুর জামাই শামিম শেখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামিম শেখ বলেন, আমার শ্বশুর মনিরুজ্জামান উলু দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘেরের ব্যবসা করে আসছে। ১৮ জুন আমার শশুর মনিরুজ্জামান ও শ্যালক জুয়েল মোটরসাইকেল করে ঘের থেকে টুঙ্গিপাড়ার দিকে আসছিল। তারা গোপালপুর এলাকার চাপড়াইল ব্রিজের উপর পৌঁছলে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তার কয়েকজন সহযোগী তাদের পথরোধ করে। তখন পথ আটকানোর কারণ জানতে চাইলে প্রান্ত বলেন আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। কিন্তু আমাদের কোনো সহযোগিতা করেন না।

শামীম বলেন, ‘আমরা বিএনপির লোক, এখানে ব্যবসা করতে হলে আমাদের টাকা দিতে হবে।’ এ কথা বললেও আমার শ্বশুর ও শ্যালক তাদের চাঁদা দিতে না চাইলে তাদের সাথে বাগ-বিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ছাত্রদল নেতা প্রান্ত তাদের নেতা ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈকে ফোন দেয়। কিছু সময় পর জীবেশ নসিমনে করে এসে কয়েকজন লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের হামলা করে। তখন আমার শ্বশুর মনিরুজ্জামান উলু গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এবিষয়ে অভিযুক্ত গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল এসব কুৎসা রটাচ্ছে। মূলত এঘটনার জন্য আমি দায়ী না। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার