• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কেন্দুয়ায় জাহানারা এগ্রো ফার্মের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন


প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ০২:১৪ পি.এম.
শেয়ার করুন 0
এগ্রো ফার্মের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন
এগ্রো ফার্মের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি 

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় জাহানারা এগ্রো ফার্মের দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার টেংগুরী মহল্লায় কেন্দুয়া-নেত্রকোণা সড়কের পাশে নতুন এই শাখার উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা এগ্রো ফার্মের পরিচালক ফারজানা আক্তার, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, টেংগুরী গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ আব্দুর ছাত্তার, সুরুজ আলী, আজিম উদ্দিন, মুখলেছুর রহমান প্রমুখ।

প্রতিষ্ঠানটির ম্যানেজার আলীম জানান, “আগামী জানুয়ারি মাসের মধ্যেই শাখাটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে। এতে করে স্থানীয় বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের একটি বড় সুযোগ সৃষ্টি হবে।”

এ সময় গড়াডোবা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগণ, টেংগুরী গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই শাখা অফিসের মাধ্যমে উন্নয়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার