• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ডিজে হয়ে পর্দায় আসছেন তানিয়া বৃষ্টি

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ০৩:২৩ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেত্রী তানিয়া বৃষ্টি
অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বর্তমান নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মাসের পুরো সময়ই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। পর্দায় হাজির হন ভিন্ন ভিন্ন চরিত্রে। প্রতিটি চরিত্রের জন্যই নিজেকে ভেঙে নতুন করে গড়ার একটি চেষ্টা প্রতিনিয়ত করছেন এ অভিনেত্রী। এবার ডিজে হলেন তিনি। ‘ডিজে বাহারুল’ নামে একটি নাটকে এমন একটি চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। 

কাহিনি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে তানিয়া বৃষ্টির সহশিল্পী হিসাবে রয়েছেন নিলয় আলমগীর। সম্প্রতি নাটকের একটি প্রমো প্রকাশ হয়েছে। যা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। জানা গেছে, শিগগিরই একটি ইউটিউব চ্যানেল থেকে নাটকটি অবমুক্ত করা হবে। 

তানিয়া বৃষ্টি বলেন, ‘কিছু গল্প একদিকে যেমন দর্শককে আনন্দ দেয়, তেমনি চারপাশে ঘটে চলা ঘটনা নিয়েও ভাবতে শেখায়। এ নাটকটি এমনই এক গল্পের নাটক, যেখানে দর্শক নতুন এক চরিত্রে আমাকে আবিষ্কারের সুযোগ পাবেন। গল্প, চরিত্র, নির্মাণ- সব মিলিয়ে এটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’ 

অভিনেত্রী জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। যার সুবাদে একটা বিষয় স্পষ্ট হয়েছে, দর্শক প্রতিনিয়ত নতুন কিছু দেখতে চান। সে কারণেই প্রতিনিয়ত অভিনয়ে নিজেকে ভেঙে নতুন সব চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। এদিকে আরও কিছু নাটক নিয়ে ব্যস্ততার কথাও জানিয়েছেন এ অভিনেত্রী। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল