• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নেতৃত্ব পেয়েই বউকে তালাক দিলেন এনসিপি নেতা


প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ পি.এম.
শেয়ার করুন 0
সুমাইয়া আক্তার হাসি
সুমাইয়া আক্তার হাসি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পাকুন্দিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাজিন সালেহ' র বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে তালাক দেয়ার অভিযোগ উঠেছে । এমনকি তার আড়াই বছরের শিশু কন্যাকে স্ত্রীর কাছ থেকে জোড় করে নিজের কাছে রেখে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০জুলাই) সকালে পাকুন্দিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী নারী সুমাইয়া আক্তার হাসি লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তিনি উপজেলার চরটেকী গ্রামের তাজউদ্দিনের মেয়ে। এসময় সংবাদ সম্মেলনে তার মা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত এনসিপি নেতা রাজিন সালেহ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং এনসিপির পাকুন্দিয়া উপজেলার সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী। গত ২৯জুন জাতীয় নাগরিক পার্টির কেন্দীয় কমিটি (এনসিপির) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সদস্য সচীব আখতার হোসেন সাক্ষরিত ১৮ সদস্যবিশিষ্ট কমিটিতে রাজিন সালেহকে প্রধান সমন্বয়কারী রাখা হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৫ বছর আগে এনসিপি নেতা রাজিন সালেহ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিছুদিন যেতে না যেতেই আমার স্বামী আমাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। আমার এবং আমার পরিবারের সাথে অবজ্ঞাসূচক আচরণ করতে থাকেন এবং আমাকে প্রায়ই মারধর করে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিত। আমাদের সংসারে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে বিধায় আমি আমার মেয়ের দিকে চেয়ে অত্যাচার নির্যাতন সহ্য করে সংসার করে আসছি। 

গত দেড়বছর আগে আমার স্বামী রাজিন সালেহের পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার দিঘীরপাড় আলীয়া মাদ্রাসায় কম্পিওটার অপারেটর পদে ১৩লাখ টাকা ঘুষের বিনিময়ে চাকুরি নেয়। চাকুরির টাকার জন্য আমার কাছে থেকে আমার ব্যবহৃত ৪ ভরি ওজনের স্বর্ণালংকার বিক্রি করে দেয়। এর কয়েকদিন পরেই আমাকে নতুন করে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে আমার স্বামী আমাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। আমি বাধ্য হয়ে আমার বাবার বাড়ি চলে আসি।

গত ৫ আগষ্ট সরকার পতনের পর সে এনসিপি নেতা হয়ে আমার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় এবং আমাকে তালাক দেয়ার হুমকী দেয়। এ প্রেক্ষিতে আমি গত ৩০ জুন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দেই। অভিযোগের পর এনসিপির কেন্দ্রীয় নেতা সানী আহম্মেদ আমাকে ফোনে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেয় এবং এ বিষয়ে মিমাংসা করে দিবে বলে আশ্বাস দেয়। এতে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ স্থগিত রাখার জন্য বলি। কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেলেও সমাধানের কোন উদ্যোগ গ্রহন করেননি তিনি। গত ৫ জুলাই আমার স্বামী আমার বাবার বাড়িতে তার এক ভাগিনাকে সাথে নিয়ে আমার শিশু কন্যাকে বিকেলে দিয়ে যাবে বলে আমার কোল থেকে নিয়ে যায়। অদ্যবদি পর্যন্ত আমার মেয়েকে আর ফেরত দেয় নাই।

এ প্রেক্ষিতে আমি আবার গতকাল ৯ জুলাই পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসলে আমি আমার অভিযোগের বিষয়ে ইউএনও স্যারের কাছে উনার সহায়তা চাই। আমার ছোট বাচ্চাকেও আমার কাছ থেকে নিয়ে গেছে। মায়ের কাছ থেকে সন্তান কে আলাদা করা হয়েছে। আমি ইউএনও স্যারকে বলেছি যথাযথ তদন্তপূর্বক আমাকে আমার স্বামীসহ সংসারে শান্তিপূর্ণভাবে ফিরে যাওয়ার উপযুক্ত ব্যবস্থা তৈরি করে দেওয়ার জন্য। তখন ইউএনও স্যার আমার স্বামীকে ফোন দিলে তিনি বলেন বাচ্চা কে আমার কাছে দিবে না তখন ইউএনও স্যার আমাকে বলেন এবিষয়ে কোর্টে দারস্থ হওয়ার জন্য। এছাড়া আরও জানতে পাই গত ২৭ জুন আমার স্বামী আমাকে আদালতের মাধ্যমে তালাক দিয়ে দিছে। অথচ আমি ইহার কোন কিছুই অবগত নই।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী পাকুন্দিয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী রাজিন সালেহ বলেন, আমি গত ২৭ তারিখই তাকে তালাক দিয়েছি আইন ও বিধি অনুযায়ী । এবং তার যে কাবিনের টাকা তা আমি ডাকের মাধ্যমে জমা দিয়েছি। সে ডাকের চিঠিটা প্রত্যাখান করছে। মূলত একটি মহল আমাকে রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এটার সুষ্ঠু সমাধান হওয়া উচিত যেহেতু তাদের কন্যা শিশু রয়েছে। কন্যা শিশুর ভবিষ্যৎ বিবেচনা করে যেনো ন্যায়বিচার প্রাপ্ত হয় এটাই আমাদের চাওয়া।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও