• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

  রাজশাহী ব্যুরো
প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ০৪:১৩ পি.এম.
শেয়ার করুন 0
রাজশাহী বোর্ড
রাজশাহী বোর্ড

রাজশাহী ব্যুরো

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫। এবার ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। যা গত বছর ছিল ২৮ হাজার ৭৪ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় রাজশাহী শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আ.ন.ম মোফাখখারুল ইসলাম।

তিনি জানান, বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তোর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন ছাত্র।

তিনি জানান, এবার শূন্য ফলাফল প্রাপ্ত স্কুল নেই। সব শতভাগ পাসের স্কুল কমেছে। ২ হাজার ৬৯০ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৯৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ২৬৬টি স্কুল।

শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৮০ হাজার ৩১০ জন। এর মধ্যে পাস করেছেন এক লাখ ৩৯ হাজার ৯৮৩ জন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও