• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাউফলে পানিবন্দি মানুষের পাশে বিএনপি


প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ০৪:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক হাসান মল্লিক
শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক হাসান মল্লিক

পটুয়াখালী প্রতিনিধি

টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির কারণে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সকাল ১১টায় বাউফল উপজেলা বিএনপির তত্ত্বাবধানে এবং পৌর বিএনপির সহযোগিতায় দুর্গম এলাকায় চাল, ডাল, তেল, চিনি, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সফল সভাপতি হুমায়ুন কবির ট্রলার ব্যবহার করে নিজেই দুর্গম এলাকায় পৌঁছে ত্রাণসামগ্রী অসহায় মানুষের মাঝে পৌঁছে দেন।

হুমায়ুন কবির বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের পরামর্শে বাউফল উপজেলা বিএনপি পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। বিএনপি একটি জনগণের দল, সব সময় জনগণের উপর নির্ভরশীল এবং জনগণের জন্যই কাজ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক হাসান মল্লিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবুল বাশার, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিক, এবং কেশবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিঠু।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার