• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আদালতের রায় অমান্য

ঘরবাড়ি ও জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ০৮:০৪ পি.এম.
শেয়ার করুন 0
সংবাদ সম্মেলন করছেন
সংবাদ সম্মেলন করছেন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামের কালাই মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মান্নান চৌধুরীর উদ‍্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে সাড়ে ৫ টার সময় সুনামগঞ্জ শহরের পৌর মার্কেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন প্রধান শিক্ষক মো মান্নান চৌধুরী।
 
তিনি তাঁর বক্তব‍্যে জানান, ৪নং শাল্লা ইউপি'র মনুয়া গ্রামে আমার বাড়ির প্রায় ৬৯ পয়েন্ট ভিট রকম ভূমি একই গ্রামের মৃত কালাই মিয়া চৌধুরী’র পুত্র আব্দুর রউফ, মৃত মশর উদ্দিনের পুত্র রেজাউল ও রুবেল গং মিলে জোরপূর্বক দীর্ঘদিন ধরে আমার ভিটা দখলের পায়তারা করছে। 
 
তিনি জানান, এমন অবস্থায় আমি আমার নামীয় জমি তাদের জোর দখলের হাত থেকে বাঁচাতে সহকারী জজ আদালত সুনামগঞ্জে একটি মামলা দায়ের করি। দীর্ঘ তদন্তের পর আদালত উক্ত ভূমি আমার বলে রায় প্রদান করেন এবং বর্ণিত ভূমি আমার ভোগ-দখলে থাকবে বলে আদেশ দেন। আদালতের রায় অমান্য করে এখনো পর্যন্ত আমার ভিটা জবর দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে আব্দুর রউফ গংরা। এমনকি জোরামূলে আমার বাড়িতে হামলা চালিয়ে বসতভিটা ভাংচুর করেছে, যার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে। 
তিনি আরও জানান, তাদের ভয়ে আমি একটা স্কুলের প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও নিয়মিত কর্মস্থলে উপস্থিত হতে পারি না। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ পথে, ঘাটে, এমনকি আমার বাড়িতে গিয়েও আমাকে মারধরসহ প্রানে হত্যার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়িত। এমন অবস্থায় ওই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে সেই সাথে আমার ও আমাদের পরিবারের সকলের জীবনের নিরাপত্তার আশায় আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি।
 
এ সময় সংবাদ সম্মেলনে কংকন চৌধুরী,নওশাদ চৌধুরী সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ‍্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ভিওডি বাংলা/এম আর সজিব/এম 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার