• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

খোকসা

এসএসসি পরীক্ষার অকৃতকার্য হাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

  কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ:  ১০ জুলাই ২০২৫, ০৮:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
কুষ্টিয়া খোকসা থানা । ছবি: সংগৃহিত
কুষ্টিয়া খোকসা থানা । ছবি: সংগৃহিত

কুষ্টিয়া খোকসা উপজেলাতে এসএসসি পরীক্ষায় ফেল ক‌রে এক শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ক‌রেছে।  বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপ‌জেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামে এ ঘটনা ঘ‌টে। 
 
আত্মহত‌্যার চেষ্টা করা ওই ছাত্রের নাম রাব্বি বিশ্বাস (১৭)। সে একই গ্রামের চান্নু বিশ্বাসের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। রা‌ব্বি এবার রমানাথপুর কলেজিয়েট স্কুলের মানবিক বিভাগ থে‌কে এসএসসি পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল। সে ইংরেজি দুই পেপার সহ চার বিষয়ে অকৃতকার্য হয়েছে।
 
পরিবার সূত্রে জানা গেছে, পরীক্ষায় ফেল করার কথা জানার পর রা‌ব্বির মা তা‌কে কটু কথা বলে। এরপর সে তার নিজ ঘরে ঘাস মারা বিষ পান করে। বিষয়‌টি পরিবারের সদস‌্যরা বুঝতে পেরে রাব্বিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে।
 
অসুস্থ ছা‌ত্রের এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে জানান,রাব্বি নিয়মিত ছাত্র। পড়াশুনায় ভালো। কিন্তু পরীক্ষা কে‌ন্দ্রে গি‌য়ে ঠিকমত লিখ‌তে পা‌রে না। বিশেষ করে ও‌র ইংরেজি হাতের লেখা খুবই খারাপ।
 
শিক্ষার্থীর বাবা চান্নু বিশ্বাস অসুস্থ ছেলের সাথে হাসপাতালেই ছিলেন। এই বিষয়ে কথা বলতে রাজি হননি। শুধু জানান,তিনি সকাল থেকে জানিপুর বাজারে ছিলেন। খবর পেয়ে হাসপাতালে এসেছেন।
 
এ বিষ‌য়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার জানান,প্রাথমিক চিকিৎসা দেওয়ার হয়েছে। এখন আশঙ্কামুক্ত।
 
ভিওডি বাংলা/এম 
 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও