• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ফেনীতে বন্যায় ভেসে গেছে ৫ কোটি টাকার মাছ

  ফেনী প্রতিনিধি
প্রকাশ:  ১১ জুলাই ২০২৫, ০৩:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ফেনীতে বন্যায় ভেসে গেছে ৫ কোটি টাকার মাছ

লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনীর বন্যা পরিস্থিতি বেশ অবনতি ঘটে। বিশেষ করে পরশুরামে বাঁধ ভেঙে যাওয়ার পর প্লাবিত হয় বসতঘর, সড়ক ফসলি জমি ও মৎস্য ঘের। বন্যায় বর্তমানে ৮০টির মতো গ্রাম প্লাবিত আছে ফেনীতে। আর পানিবন্দি আছেন লক্ষাধিক মানুষ।

বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে বৃষ্টি কিছুটা কমে আসায় ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যদিও পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে আকস্মিক বন্যায় ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি।
 
হঠাৎ বন্যায় জেলার আউশ ধানের বীজতলা, সবজিসহ পোল্ট্রিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, জেলার ১,৬৫৫ হেক্টর জমির আউশ, আমন, শাকসবজি, মরিচসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
 
আর মৎস্য বিভাগ বলছে ১ হাজারের বেশি পুকুর ডুবেছে, ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি।
 
বাড়িঘর থেকে বন্যার পানি নামতে শুরু করলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন জেলার বাসিন্দারা। ছাগলনাইয়া উপজেলায় এখনো পানিবন্দি কয়েক হাজার পরিবার। বন্ধ রান্না থেকে শুরু করে গৃহস্থালির কাজ। এ অবস্থায় কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
 
আর অধিকাংশ বাসিন্দা বলছেন- স্থায়ী সমাধান চান তারা। ফুলগাজী-পরশুরামে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের ৷
 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার