• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নিখোঁজের ৫ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার


প্রকাশ:  ১১ জুলাই ২০২৫, ০৪:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
রোজা মনি
রোজা মনি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর রোজা মনি (০৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে বাড়ির পেছনে বাচ্চু মিয়ার পাট ক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজা মনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে।

জানা যায়, গত ৬ জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিলেন শিশু রোজা মনি। এসময় নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে বাড়ির পেছনে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

রোজা মনির ফুপাতো ভাই নাইম মিয়া জানান, রোজা মনি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। আজ সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পেছনে পাটক্ষেতের পাশের জমিতে ঘাস কাটতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুঁজতে গিয়ে রোজা মনির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিয়ে লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। আমরা লাশ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার