• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নেত্রকোনায় গ্রাম বাংলার ঐহিত্যবাহী কুস্তি-খেলা অনুষ্ঠিত


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ১২:৪২ পি.এম.
শেয়ার করুন 0
নেত্রকোনায় ঐহিত্যবাহী কুস্তি-খেলা অনুষ্ঠিত
নেত্রকোনায় ঐহিত্যবাহী কুস্তি-খেলা অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনা সদর উপজেলার ১নং মৌগাতি  ইউনিয়নের মজুয়াটি গরুর বাজারের মাঠে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা। লোকজ সংস্কৃতির চর্চা ও পুনর্জাগরণের উদ্দেশ্যে আয়োজিত এই খেলাকে ঘিরে গোটা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতায় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি এবং স্থানীয়দের অংশগ্রহণে মাঠে ছিল প্রাণচাঞ্চল্য ও আবেগঘন মুহূর্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য  এবং সদর উপজেলা  বিএনপির  যুগ্ম আহ্বায়ক এডভোকেট  আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য আব্দুল কদ্দুছ ফকির, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ শফিউল আলম খান, নেত্রকোনা জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক একে এম কামরুল হক সোহেল। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড  বিএনপির সভাপতি মোঃ রহুল আমিন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন । এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার অভিজ্ঞ ও নবীন কুস্তিগিররা অংশগ্রহণ করেন। লড়াই চলে বেশ জমজমাটভাবে। খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

প্রধান অতিথি এস এম মনিরুজ্জামান দুদু  তাঁর বক্তব্যে বলেন, “ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ। তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, সাহসিকতা ও স্বাস্থ্যচেতনা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।”

স্থানীয় বাসিন্দারা জানান, কুস্তির মতো লোকজ খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এমন আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্ম এসব ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে এবং তা টিকে থাকবে। এ আয়োজন যেন প্রতিবছরই অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার