• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

চরমোনাই পীরের বাঁশখালী সফর কাল, নিরাপত্তা ও আয়োজন চূড়ান্ত


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ০৪:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
চরমোনাই পীরের বাঁশখালী সফর কাল, নিরাপত্তা ও আয়োজন চূড়ান্ত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, আমীরুল মুজাহিদীন, চরমোনাই পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) রোববার (১৩ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগমন করবেন।

এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা শাখা।

শনিবার (১২ জুলাই) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ কলিম উল্লাহ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম, মাহফিল বাস্তবায়ন ও মিডিয়া উপ-কমিটির সমন্বয়ক এম. মোবারক হোসাইন আসিফ, জসীম উদ্দীন মিছবাহ, ইসলামী আন্দোলন বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মাওলানা এস. এম. ফয়জুল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা আবদুর রহমান, পৌর সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দীন রানা, ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউনুস।

আয়োজকরা জানান, চরমোনাই পীর সাহেবের সফরকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বন্ধুপ্রতিম বিভিন্ন ইসলামী সংগঠনও পীর সাহেবের আগমনকে স্বাগত জানিয়েছে।

তারা আরও জানান, চরমোনাই পীর বাঁশখালীতে বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিল, হালকায়ে জিকির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সমাবেশে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুব আন্দোলন বাঁশখালী শাখার সভাপতি মাওলানা রিদুয়ানুল হক, সহ-সভাপতি মাওলানা মামুনুল হক, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ ইয়াসিন, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি মো. ফয়সাল, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য হাফেজ শহীদুল্লাহ এবং মিডিয়া উপ-কমিটির সদস্য মাস্টার আনাস উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার