• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মিটফোর্ডে ব্যবসায়ী খুনের প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ০৫:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে পাথর দিয়ে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সিরাজগঞ্জে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল।

মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে শহরের এস এস রোড, বাজার স্টেশন মোড়, হোসেনপুর হয়ে মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘খুনিদের বিচার চাই’ ‘চাঁদাবাজদের রক্ষা নয়’ ‘সন্ত্রাসের রক্ষা কবচ ভেঙে দাও’ ‘শিক্ষার্থীরা আর চুপ থাকবে না’এমন নানা স্লোগানে শহর কাঁপিয়ে তোলে। মিছিল ও সমাবেশে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের আল ইসলাম সেজান, আব্দুস সবুর তালুকদার, মুনতাসীর মেহেদী হাসান, আশিক রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে একটি অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। খুন, গুম, চাঁদাবাজি, সন্ত্রাস সবই যেন স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। এসব ঘটনায় শুধু সাধারণ মানুষ নয়, শিক্ষার্থীরাও আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।

তারা আরো বলেন, মিটফোর্ডে সোহাগকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ এখনো প্রকৃত খুনিরা ধরা পড়েনি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বক্তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা সামাজিক নিরাপত্তা নিশ্চিত, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার দাবি জানান।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার