• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বিএনপি নেতাকে


প্রকাশ:  ১২ জুলাই ২০২৫, ১০:১৯ পি.এম.
শেয়ার করুন 0
মো. সিরাজুল ইসলাম মনজেল
মো. সিরাজুল ইসলাম মনজেল

মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক কাজের সময় এক বিএনপি নেতাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

শনিবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন।

এর আগে গতকাল শুক্রবার রাত ২টার দিকে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

গাছের সঙ্গে বেঁধে রাখা ওই নেতার নাম মো. সিরাজুল ইসলাম মনজেল (৪৫)। তিনি ধামশ্বর ইউনিয়নের বিএনপির দপ্তর সম্পাদক। একই ইউনিয়নের গালা গ্রামের মৃত শিরজন আলীর ছেলে। সিরাজুলের সংসারে ২ জন সন্তান রয়েছে। এছাড়া প্রবাসী স্ত্রী দুই সন্তানের মা।

এলাকাবাসী জানান, উপজেলার ধামশ্বর ইউনিয়নের চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলাম মনজেলের অবৈধ সম্পর্ক ছিল। এ বিষয় নিয়ে গ্রামবাসী দীর্ঘদিন কানাঘুষা করছিল। গতরাতে যখন সিরাজুল ইসলাম মনজেলকে গ্রামের কয়েকজন লোক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখেন। তার কিছুক্ষণ পরে অনৈতিক কাজের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। পরে তাকে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

এ বিষয়ে ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস বলেন, এ ঘটনায় দুই পক্ষের পরিবারের সদস্যদের নিয়ে বসেছি। প্রবাসী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চায় না বলে ফোনে জানিয়েছেন। এ ঘটনার পরে প্রবাসীর স্ত্রী ও মো. সিরাজুল ইসলাম মনজেল বিয়ে করতে রাজি। তাদের পরিবারের সদস্যরাও এ বিষয়ে রাজি হয়েছেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল-মামুন জানান, এ বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে মীমাংসা করার চেষ্টা করছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার