• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শিবালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ১২:৫০ পি.এম.
শেয়ার করুন 0
এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা
এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনতাজ আলীর মেয়ে তানহা আক্তার এসএসসি পরিক্ষার্থীয় জিপিএ-৫ না পেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১২ জুলাই) বিকেলে আরুয়া ইউনিয়নের ধুতুরাবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তানহা আক্তার নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরিক্ষার্থী ছিল। তার পিতা মোঃ মোনতাজ আলী ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ ঘটনায় সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।জানা যায় ,মোনতাজ আলীর  ২য় মেয়ে তানহা আক্তার ঐ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ -৪.৯৫  পেয়ে উক্তীর্ণ হয়। তানহা বিদ্যালয়ে ক্লাস পরিক্ষায় প্রতি বছর প্রথম স্থান অর্জন করে আসছিল। ১০ জুলাই প্রকাশিত ফলাফলে এবার বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পায়। কিন্তু তানহা তার কাঙ্খিত ফল না পেয়ে মনোকষ্টে ভুগছিল।শনিবার বিকেল ৩.৩০ মিনিটের সময় ধুতরাবাড়ি গ্রামের নিজ বসত-বাড়ির কক্ষে তানহা জানালার সাথে ফাঁস নেয়।

তাহনার পরিবার জানায়, ফল প্রকাশের আগে তানহা ঢাকায় তার বোনের বাসায় ছিল। ফল প্রকাশের পরদিন তার বাবা তানহাকে বাড়িতে নিয়ে আসে। জিপিএ-৫ না পাওয়ায় তানহা হতাশাগ্রস্থ ছিল। ফলে  সে আত্মহত্যার পথ বেছে নেয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, জিপিএ-৫ না পাওয়ায় পরীক্ষার্থী তানহা বাড়ির নিজ কক্ষে জানালার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার