• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৪:৪২ পি.এম.
শেয়ার করুন 0
শিক্ষার্থীরা ছবি: ভিওডি বাংলা
শিক্ষার্থীরা ছবি: ভিওডি বাংলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল নাজমুল ইসলাম। পরীক্ষার ফলাফলে গণিতসহ তিন বিষয়ে ফেল এসেছে তার। এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে। তার মতো এমন সমস্যায় পড়েছে ওই প্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০-২৫ শিক্ষার্থী।

তারা বলছেন, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছেন না তিনি। তাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরাও।

নাজমুল জানায়, ২০২৪ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত বিষয়ে ফেল করি। ২০২৫ সালে ফের ফরম ফিলআপ করে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পর এখন ফলাফলে গণিতের সঙ্গে সঙ্গে কৃষি ও ট্রেড-২ মিলে ৩ বিষয়ে ফেল এসেছে।

টুটুল নামে আরেক শিক্ষার্থী জানায়, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল এসেছে। এখন সে নিরুপায়। এক বিষয়ে পরীক্ষা দিয়ে কিভাবে দুই বিষয়ে ফেল আসে এমন প্রশ্ন তার ও তার অভিভাবকদের।

এ সমস্যা নিয়ে পলিটেকনিক অফিস থেকে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

সমস্যার কথা নিয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে অন্য কয়েকজন শিক্ষক জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা জানান, বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। তিনি সমাধান করবেন। শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে বলেন তিনি।

 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও