• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সুনামগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে ‘দ্য হাউজ বোট’


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৬:২৮ পি.এম.
শেয়ার করুন 0
সুনামগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে ‘দ্য হাউজ বোট’

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট সংলগ্ন এসিল্যান্ড ঘাটে অবস্থানরত বিলাসবহুল নৌযান ‘দ্য হাউজ বোট’-এ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নৌকার বিদ্যুৎ সংযোগটি দেওয়া হয়েছে সুনামগঞ্জ পৌরসভার ওয়াটার সাপ্লাই অফিসের সরকারি মিটার ব্যবহার করে যা সম্পূর্ণ অবৈধ।

বিষয়টি সরজমিনে দেখতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন হাউজ বোটের কর্মরত স্টাফরা। তারা সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ভিডিও ও ছবি ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করেন। এমনকি সাংবাদিকদের ছবি ও ভিডিও তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তারা।

স্টাফদের একাধিকজন দাবি করেন, "আমরা ৩ কোটি টাকা খরচ করে এই বোট বানিয়েছি, লোকাল প্রশাসনকে না জানিয়ে আমরা কিছু করি না।" তারা জানান, এডিসি রেজাউল করিমের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েই তারা বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রেজাউল করিম বলেন, "আমি কোনো ধরনের অনুমতি দেইনি। অবৈধ কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।"

তবে তার এই আশ্বাসের পরও ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

একইভাবে, বিদ্যুৎ সংযোগ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিদুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌঃ রাসেল আহমাদ নির্বাহী প্রকৌশলী কে জানানো হলে তিনিও বলেন, "আমি অনুমতি দেইনি, অবৈধ সংযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।" কিন্তু বাস্তবে বিদ্যুৎ অফিস থেকেও দীর্ঘ সময় পর পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।

স্থানীয়দের প্রশ্ন, কার ইশারায় চলছে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ ও প্রশাসনের নীরবতা? সাংবাদিকদের ওপর এমন আচরণ, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে নাগরিক সমাজ ও সাংবাদিক মহলের পক্ষ থেকে।

 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার