• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ভাঙ্গুড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৭:১৮ পি.এম.
শেয়ার করুন 0
যুবলীগ নেতা আ.বারেক
যুবলীগ নেতা আ.বারেক

পাবনা প্রতিনিধি 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুধ বাড়িয়া গ্রামে যুবলীগ নেতার আ.বারেক বিরুদ্ধে (৫০) পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচারে সালিশ বৈঠক করেন গ্রামের মাতবরেরা। সালিশে ওই নেতাকে চড়-থাপ্পড় মেরে মীমাংসা করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। তবে মাতবরেরা বলছেন, ধর্ষণের ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারটি তা করেনি। ভুক্তভোগী শিশু বর্তমানে স্থানীয় এক ডাক্তার চেম্বারে চিকিৎসাধীন। 

রোববার (১৩ জুলাই) দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, সে বেডে খেলা করছে। তার পাশেই বসে আছেন মা-বাবা। তারা শিশুটির এ অবস্থায় ভেঙে পড়েছেন।

ভুক্তভোগীর মা জানান, গত ১১ জুলাই শিশুটিকে ধর্ষণ করে একই গ্রামের আ.বারেক মৃধা নামের একজন। ঘটনার দিন সকালে ওই শিশুর নানিকে এগিয়ে দিতে বাড়ির বাইরে যান তার মা। এর কিছুক্ষণ পর শিশুটি আ.বারিকের বাড়ি থেকে খোঁড়াতে খোঁড়াতে আসতে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে সে জানায়, বিশা তার সঙ্গে খারাপ কাজ করেছে। বিষয়টি গ্রামের মুরুব্বিদের জানালে তারা পরদিন রাতে বাড়িতে সালিশ বসান। সালিশে বিশাকে চড়-থাপ্পড় দিয়ে মাতবররা বলেন, সালিশ শেষ। এর পরদিন শুক্রবার ভুক্তভোগী শিশু পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ডাক্তার দেখানো স্বজনেরা।

শিশুটির মা বাবা বলেন, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে থানায় যাইনি। সমাজ প্রধান বলেছেন, আগে চিকিৎসা করিয়ে আনো, তারপর মামলা করতে পারবা। এখন থানায় মামলা করবো আমরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ধর্ষণের ঘটনা মীমাংসা করতে বসা সালিশে সমাজ প্রধান আ. বারিক মৃধা ও স্থানীয় প্রধান আ.আজীজ, লতিফ, রওশন উপস্থিত ছিলেন। 

সালিশে অভিযুক্ত আ.বারিক কে চড়-থাপ্পড় মেরে মীমাংসা করা হয়ে। সেখানে এলাকার লোকজন ছিলেন।

সালিশে উপস্থিত মতিউর রহমান বলেন, ঘটনাটি জানার পর ভুক্তভোগী পরিবারকে মামলা করতে বলেছিলাম। কিন্তু তারা থানায় যায়নি। আর সালিশে চড়-থাপ্পড় মেরে মীমাংসা করেছিল অভিযুক্ত বৃদ্ধর ভাই-ভাতিজারা। আমি শুধু উপস্থিত ছিলাম। এভাবে বিচার করা ঠিক হয়নি।

আ.বারিক দুধ বাড়িয়া গ্রামের মৃত্যু আলী আকবর মৃধার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ধর্ষণের মতো ঘটনার বিচার সালিশ বৈঠকে করা যায় কি-না জানতে চাইলে রওশন মৃধা বলেন, আমি ভুক্তভোগীর পরিবারকে মামলা করতে বলেছিলাম। কিন্তু তা করেনি।

স্থানীয় ডাক্তার বলেন, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার চিকিৎসা চলছে। এখন ভালো আছে। তবে মানসিকভাবে একটু দুর্বল।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, মামলা করার জন্য শিশুটির পরিবার কে পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও