• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

সাংবাদিক পরিচয়

সারিয়াকান্দিতে প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে আওয়ামী দালাল পাভেল মিয়া!

  বগুড়া প্রতিনিধি
প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ১১:৩৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সারিয়াকান্দিতে সাংবাদিকতার আড়ালে দাপিয়ে বেড়াচ্ছে মৎস্যজীবী লীগের সদস্য এবং বহুল আলোচিত আলোচ্য আওয়ামী দালাল পাভেল মিয়া। বিভিন্ন সময় নিজেকে সাংবাদিক পরিচয়ে পরিচিত করিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ে সক্রিয় এই ব্যক্তি অতীতে স্বৈরাচারী  হাসিনা সরকারের দালালি, ভোট চুরি ও প্রকল্প দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
 
সূত্রমতে, অতীতে পলাতক সংসদ সদস্য সাহাদারা মান্নানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পাভেল মিয়া একজন আনসার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই দায়িত্বকে পুঁজি করেই কথিত ভোট চুরির নির্বাচনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। অভিযোগ রয়েছে, তৎকালীন সময় তিনি সারিয়াকান্দির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) একটি প্রকল্পে ‘সুভারভাইজার’ হিসেবে দায়িত্ব পালন করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন।
 
বর্তমানে নিজেকে ‘সাংবাদিক’ পরিচয়ে পরিচিত করিয়ে পাভেল মিয়া অতীত ইতিহাস আড়াল করতে মরিয়া। সাংবাদিকতার আবরণে নানা রাজনৈতিক মহলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে নিজেকে নিরপেক্ষ রূপে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বহুরূপী। কখনো জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে আবার কখনো জাতীয় পার্টির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে বিভ্রান্তিকর বার্তা।
 
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই ধরনের চিহ্নিত রাজনৈতিক দালাল ও অতীতে দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিকে এখনই আইনের আওতায় আনা প্রয়োজন। সারিয়াকান্দি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং স্থানীয় সরকার দপ্তর থেকেও তাকে অবিলম্বে অপসারণের দাবি উঠেছে।
এ বিষয়ে অভিযুক্ত পাভেল মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
জনগণের স্বার্থে এবং স্থানীয় প্রশাসনের ভাবমূর্তি রক্ষায় এই কথিত সাংবাদিক ও আওয়ামী দালাল পাভেল মিয়ার বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও