• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

টাঙ্গাইলে শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০৫:০৫ পি.এম.
শেয়ার করুন 0
স্বাধীনতার ইশতেহার পাঠক এবং সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ ছবি: সংগৃহীত
স্বাধীনতার ইশতেহার পাঠক এবং সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি 

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক এবং সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে স্থাপিত শাজাহান সিরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহুরুল হক বুলবুলের সভাপতিত্বে অধ্যাপক এ.কে এম আব্দুল আউয়াল, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক মাইন উদ্দিন মিয়া ও শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতনসহ কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম।

এসময় আলোচনা সভায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহুরুল হক বুলবুল শাজাহান সিরাজের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, শাজাহান সিরাজ ছিলেন একজন সাহসী, দূরদর্শী এবং ত্যাগী নেতা, যাঁর নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়।

উল্লেখ্য, শাজাহান সিরাজ ২০২০ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এই দিনটি কলেজ কর্তৃপক্ষ নানা কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার