• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ০৫:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

নেত্রকোণা প্রতিনিধি

প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি দলীয় কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা বশীর আপেল।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নূরে আলম ফারাস, সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার আলম এলিন, দপ্তর সম্পাদক মাইনুল হাসান মোহন ও যুগ্ম সাধারণ সম্পাদক  শহীদুল ইসলাম মিনু প্রমূখ।

সমাবেশে বক্তারা দেশব্যাপী প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকার আহবান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার