• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুমারখালীতে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ০৮:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
কুমারখালীতে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়া কুমারখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে কুমারখালী উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই)  বিকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আনছার প্রামাণিক এর নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের হল বাজার এলাকা থেকে শুরু করে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে হল বাজারে এসে শেষ হয় । এই সময় এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিক, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে গোপন তৎপরতায় অভ্যস্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তারা মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাশবিকভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। একই সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ থেকে এ ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান।

কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিক বলেন, দেশের আঠারো কোটি মানুষের মাঝে বিএনপি বিস্তৃত, তাই ধাক্কা দিলেই ভেঙে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই।"শত শত হত্যা, লক্ষ লক্ষ মামলা দিয়েও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। কারণ বিএনপি শহীদ জিয়ার আদর্শ ধারণ করে। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেননি বা পালিয়েও যাননি, বরং অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন।"

অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার