• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

মধুপুরে প্রশাসনের অভিযানে তিন লক্ষাধিক

ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন


প্রকাশ:  ১৫ জুলাই ২০২৫, ১০:০০ পি.এম.
শেয়ার করুন 0
ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন
ইউক্যালিপটাস ও আকাশমনি চারা নিধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন হাট বাজার ও গ্রামের নার্সারিতে অভিযান চালিয়ে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত বিদেশী প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ ধ্বংস করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই)  মধুপুর হাট ও কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের বিভিন্ন নার্সারিতে এ অভিযার পরিচালিত হয়। এ অভিযানসহ গত কয়েক দিনে তিন লক্ষাধিক চারা ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জুবায়ের হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। এসময় কৃষি বিভাগের কর্মকর্তাগণ ছাড়াও নার্সারি উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নার্সারি ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইউক্যালিপটাস ও আকাশমনি প্রজাতির গাছ পরিবেশ ধ্বংসকারী। এসব গাছে পাতা ফুল ফল পরিবেশের জন্য ক্ষতিকর। এ জন্য সম্প্রতি সরকার এ উভয় প্রজাতির গাছের চারা উৎপাদন, ক্রয় বিপণন ও পরিবহণ নিষিদ্ধ করেছে।

কৃষকরা জানান, না জেনে বৃক্ষ চারা চাষীরা চারা বাজারে তুলে ছিলেন। সেগুলো ধ্বংস করায় তারা বেশ বিপাকে পড়েছেন। ধার দেনা করে গড়ে তোলা নার্সারি ধ্বংস করায় নার্সারি মালিকরাও পড়েছেন বিপাকে। তারা প্রণোদনা বা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। 

কৃষিকর্মকর্তা রকিব আল রানা জানান, সরকারি নির্দেশনা মোতাবেক অভিযান চলছে। মঙ্গলবার মধুপুরের হাট বাজার ও নার্সারিতে অভিযান চালিয়ে উল্লিখিত গাছের চারা ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়েছে। এ অভিযানসহ গত কয়েক দিনের অভিযানে তিন লক্ষাধিক নিষিদ্ধ গাছের চারা ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, বন অধ্যুষিত ও সামাজিক বনায়নের মধুপুরে সরকার নির্দেশিত এ অভিযান খুব গুরুত্বপূর্ণ এবং এটি চলমান প্রক্রিয়া। কৃষক যাতে পুরোটাই ক্ষতিগ্রস্ত না হয় সরকার সে দিকটা বিবেচনায় রেখেছে। পরিবেশ ও বন রক্ষায় সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সচেতন সকলকে এগিয়ে এসে ইতিবাচক ভূমিকা রাখার আহবান করেছেন।

অভিযান পরিচালনার বিষয়ে বিজ্ঞপ্তি প্রচার না করায় জনসচেতনা বাধাগ্রস্ত বা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর আলাদা নোটিশ লাগে না। এটা সর্বজনবিদিত।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও