• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গোপালগঞ্জে ছাত্রলীগ পোড়ালো পুলিশের গাড়ি


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ১০:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন । ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন । ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে বুধবার দলটির কেন্দ্রীয় কর্মসূচি ছিল গোপালগঞ্জ শহরের পৌর পার্কে। সেখানে দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন বলে আগেই ঘোষণা দেওয়া হয়।

তিনি বলেন, -পদযাত্রা বানচালের জন্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।-

ঘটনার পরপরই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, চলতি জুলাই মাসের প্রথম দিন থেকেই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় রাজশাহী, কুমিল্লা, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। ১৬ জুলাইয়ের গোপালগঞ্জ পদযাত্রা ছিল এই মাসব্যাপী কর্মসূচির অন্যতম কেন্দ্রীয় অংশ।

এই কর্মসূচির আগের দিন (১৫ জুলাই) এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম একটি ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, -গোপালগঞ্জের পদযাত্রা হবে প্রতিরোধের অন্যতম নিদর্শন।- এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ একাধিক নেতা সামাজিক মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল রাখতে উলপুর ও শহর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার