• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সারাদেশে আ.লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে: আবু হানিফ


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ
গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ

কিশোরগঞ্জ প্রতিনিধি 

জুলাই শহীদ দিবস” উপলক্ষে গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে গণপদযাত্রা করেছে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা।

বুধবার (১৬ জুলাই )বেলা সাড়ে ১২ টায় শহরের পুরানথানা থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে পুরানথানায় এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,"আজকে গোপালগঞ্জে সকালে পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ ও হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। দুপুরে সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণ ও হামলা করেছে নিষিদ্ধ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, আমরা এই হামলার নিন্দা জানাই। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এমন হামলা কোন ভাবেই কাম্য নয়।আওয়ামিলীগ এতোদিন সুখে ছিল,আজকের হামলার পর এই মাশুল আওয়ামিলীগ কে দিতে হবে। ছাত্র জনতা সকল রাজনৈতিক দলকে নিয়ে সারাদেশে আওয়ামিলীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে। 

আজ সেই ঐতিহাসিক ১৬ই জুলাই। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিমরা এই দিনে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তাদের সেই ত্যাগের ফলে এই আন্দোলন আরও বেগবান হয় যোগ হয় নতুন মাত্র, যার শেষ পরিণতি ফ্যাসিস্ট হাসিনার পতন। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর হলেও এখনও জুলাই আকাঙ্খা বাস্তবায়ন সম্ভব হয়নি। বাংলাদেশের ৫৩ বছরের রাজনৈতিক ধারার পরিবর্তনের কোন লক্ষ্মণ দেখা যাচ্ছে না। সংস্কারের দৃশ্যমান কোন অগ্রগতিও নাই।এখনও পরাজিত শক্তি আওয়ামিলীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করছে,এর জন্য দায়ী প্রশাসনের নীরবতা। জুলাই গণহত্যায় জড়িত অসংখ্য আসামি ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে। জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি নাই। আরেকটা বিষয়, রাজনৈতিক দল গুলো নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে জুলাই শহীদদের ত্যাগের কথা ভুলে গেছে। দল গুলো নিজেদের ক্ষমতার লড়াই একে অপরের বিরুদ্ধে কথা বলছে। রাজনীতিতে এটা স্বাভাবিক বিষয়।ভিন্ন মত থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটা যেন সংঘাতে রূপ না নেয় সেটা খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দল গুলোর এই বিরোধে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। তাই এমন পরিস্থিতি তৈরি করা যাবে না,যাতে আওয়ামিলীগ ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হয়। আওয়ামিলীগের প্রশ্নে আমাদের জুলাইয়ের ঐক্যের পুনরাবৃত্তি ঘটাতে হবে। 

বাংলাদেশের প্রেক্ষাপটে আগামীর নির্বাচন হবে ব্যতিক্রম। এই নির্বাচনে বড় একটা অংশ তরুণ ভোটার রয়েছে, এই তরুণ ভোটার আগামীর নির্বাচনে ভোটের হিসাব পাল্টে দিবে। দেশের মানুষ গতানুগতিক রাজনীতির পরিবর্তন চায়। বিগত সময়ে যারা দেশ শাসন করেছে তাদের চরিত্র কেমন জনগণ তা জানে। ক্ষমতা ও পেশিশক্তির রাজনীতি জনগণ আর দেখতে চায় না।আগামী নির্বাচনে চাঁদাবাজ ও দখলবাজদের প্রত্যাখ্যান করবে জনগণ । 

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল বলেন,এক বছরও গণহত্যার আসামিদের আটক করা হয়নি,এর দায় প্রশাসন কোন ভাবে এড়াতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিতে হবে। আওয়ামিলীগকে বিচারের আগে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সহ সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভি চৌধুরী, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, মাসুদুল ইসলাম সোহেল,আলহাজ্ব শামসুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ কাজল,ইমরান হাসান, অর্থ সম্পাদক আশিকুর রহমান মাহফুজ,সহ-আইন সম্পাদক ফজল মোল্লা, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া,সাধারন সম্পাদক হাসান আহমেদ রমজান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ পায়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ সভাপতি প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার