• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির সড়ক অবরোধ


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ০৮:০৪ পি.এম.
শেয়ার করুন 0
যশোরে এনসিপির সড়ক অবরোধ
যশোরে এনসিপির সড়ক অবরোধ

যশোর প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে সড়ক অবরোধ করেছে এনসিপির নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করে। পাশাপাশি তারা তিন দফা দাবি উত্থাপন করেন।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। 

বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, আমাদের তিন দফা দাবি অবিলম্বে মানতে হবে। গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে, পুলিশি ব্যবস্থার সংস্কার করতে হবে এবং গোপালগঞ্জের ডিসি ও এসপিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। জুলাই আন্দোলনের সহযোদ্ধা আমাদের কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যদি আমাদের ভাইদের কোনো ক্ষতি হয়, তাহলে আমরা পুরো দেশ অচল করে দেবো।তাঁরা আহত নেতাকর্মীদের দ্রুত ও নিরাপদে উদ্ধারেরও দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সংগঠক নুরুজ্জামান, আল মামুন লিখন, বায়োজিত হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সাকিব হোসেন, মোহাম্মদ ইবনে সাহাদ, ওসমান গনি, সাইদ সান, সোহানুর রহমান, মিনহাজ, সুলতানা খাতুন জান্নাত, ফারহিন আহমেদ, আসমা ইসলাম, রুবাইয়াসহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার