• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ফরিদপুরে এনসিপির পথসভা ঘিরে সতর্ক অবস্থানে ছাত্রদল


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ০২:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি
ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি

ফরিদপুর  প্রতিনিধি

এনসিপির পথসভায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে বলে জানিয়েছে জেলার ছাত্রদল নেতারা। এছাড়া রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেন স্বাধীনভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, সে বিষয়ে অভিমত দিয়েছেন জেলার বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু  ভিওডি বাংলাকে বলেন, গোপালগঞ্জের মতো ঘটনা আশা করি ফরিদপুরে ঘটবে না। সেক্ষেত্রে স্বৈরাচার পতিত খুনি হাসিনার দলের কোনো অনুষ্ঠান কর্মসূচি আমরা ফরিদপুরে হতে দেবো না। এছাড়া অন্যান্য দল যার যার অনুষ্ঠান তাদের মতো করে করবে। আজকের এনসিপির পথসভায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী ও ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেলিমুজ্জামান রুকু ভিওডি বাংলাকে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি বিএনপি বিশ্বাসী। এনসিপিও গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে যদি তাদের কার্যক্রম পরিচালনা করে সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পথ সুগম হবে।

জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরীয়া স্বপন ভিওডি বাংলাকে বলেন, গোপালগঞ্জের ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। আজ ফরিদপুরে এনসিপি তাদের নিজেদের মতো করে পথসভা, কর্মসূচি করবে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। তাদের সফলতা ও তাদের স্বাগত জানাই।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী ইছা ভিওডি বাংলাকে বলেন, একটি গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল তাদের অনুষ্ঠান, কর্মসূচি করবে এটা একটি স্বাভাবিক বিষয়।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও