• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাদারীপুরে একদিন পর নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ০৩:৪২ পি.এম.
শেয়ার করুন 0
নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লামিয়া আক্তার (১৫) একই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে ও সে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল একটি ফোন পেয়ে ঘর থেকে বের হয় নবম শ্রেণির মাদ্রাসাছাত্রী লামিয়া। এরপর তার আর কোন খোঁজই পায়নি পরিবার। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় লামিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বিকেলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় লামিয়া। রাতে আর বাড়ি ফেরেনি সে। পরে বৃহস্পতিবার সকালে কৃষকরা লামিয়ার মরদেহ পুকুরে ভাসমান দেখতে পেয়ে পরিবারকে জানায়। বিষয়টি তদন্তের জন্য পুলিশের কাছে দাবি তুলেছেন তারা।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এছাড়া ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার