• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ফুলবাড়ীতে চেয়ারম্যানকে টাকা দিয়েও মিলছে না ভিজিডি কার্ড


প্রকাশ:  ২১ জুলাই ২০২৫, ১০:১৫ পি.এম.
শেয়ার করুন 0
চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর
চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে  দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি সহায়তা হিসেবে ভিডব্লিউবি (ভিজিডি) কার্ড প্রদানে  টাকা নিয়েও নাম তালিকায় অন্তর্ভুক্ত না করার আবারো দুর্নীতির  অভিযোগ উঠেছে  বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর বিরুদ্ধে । এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরসহ  বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা।ভিজিএফের চালের  দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হওয়ার পর হাইকোর্ট থেকে  একটি রায় নিয়ে এসে আবারো নিয়ম নীতির  তোয়াক্কা না করে দুর্নীতি শুরু করেন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে বড়ভিটা ইউনিয়ন পরিষদ ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির ৮৩৫ জন উপকারভোগী মহিলা নির্বাচনের বরাদ্দ পান। বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ডে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য  ভিজিডি কার্ড বাবদ জনপ্রতি  ৫০০০ টাকা করে নিয়েও নাম না থাকায় অভিযোগ ও ক্ষোভ   প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু অর্থের বিনিময়ে সচ্ছলদের তালিকাভুক্ত করাসহ প্রকৃত দুস্থদের নাম অনলাইনে অন্তর্ভুক্তিকালে ইচ্ছাকৃতভাবে তথ্য না দিয়ে আবেদন বাতিলের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।

৯ নং ওয়ার্ডের আয়শা,নুরনাহার ও আছপি বেগমসহ অনেকেই জানান,আমরা গরীব মানুষ আমরা জানি সরকার আমাদের ভিজিডি কার্ড এমনিতেই দিবে, তাই অনলাইনে আবেদন করেছি, কিন্তু আবেদনের পর আমাদের  চেয়ারম্যান মিন্টু  আমাদের কাছে ৫ হাজার টাকা করে নাম টেকানোর জন্য দাবি করে, ধার দানা করে তার দাবি পূরণ করি, এখন দেখি চূড়ান্ত লিস্টে আমাদের নাম নেই। 

৬ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের স্ত্রী ইন্নি খাতুন ও তার শাশুড়ি জানান, আমরা গরীব মানুষ ভিজিডি কার্ডের আশায় অনলাইন করেছি, আমাদের নাম টেকে নাই, যারা টাকা দিতে দিয়েছে বড়লোক হলেও তাদের নাম টিকেছে।তাহলে আমাদের মত গরীব মানুষের কার্ড পাওয়ার  অধিকার নাই। 

বড়ভিটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতি খাতুন আলো জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব সাময়িক বরখাস্ত  হওয়ার পর আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেন,ভিডব্লিউডি  কার্ড  অসহায় ও গরীব মানুষ যাতে পায় সেজন্য সকল সদস্যদের নিয়ে মিটিং করি, লটারির মাধ্যমে  মিটিং এর দুই একজন মেম্বার ছাড়া সকলেই লটারির মাধ্যমে সুবিধাভোগীর নাম নির্ধারণ করতে একমত পোষণ করে, এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথেও কথা হয়, উনি সম্মতি প্রদান করেন, কিন্তু হঠাৎ চেয়ারম্যান সাহেব আবারো দায়িত্ব পাওয়ার পর উনি সময়ের স্বল্পতা দেখিয়ে  অগ্রাধিকার তালিকা দ্রুত প্রেরণ করেন, টাকা লেনদেনের বিষয়টি আমিও  বিভিন্নভাবে শুনেছি কিন্তু এ বিষয়ে কিছু জানিনা। 

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর সাথে  মুঠো ফোনে কথা হলে তিনি জানান, ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অস্বীকার করেন।তিনি বলেন আমি কারো কাছে একটি টাকাও নেইনি।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  রেহেনুমা তারান্নুম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও