• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

জয়া আহসানকে কটাক্ষ করলেন বিজেপি নেতা

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৫, ১২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু বাংলাদেশই নয়, ভারতেও সমানভাবে জনপ্রিয় তিনি। কাজ করছেন দুই দেশেই। বর্তমানে ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়ার ‘ডিয়ার মা’।

যার ফলে কলকাতায় সিনেমাটির প্রচারণার কাজে অবস্থান করছেন জয়া। তবে জয়াকে কলকাতায় দেখেই ক্ষেপলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। রীতিমতো বাংলাদেশ প্রসঙ্গ টেনে জয়াকে কটাক্ষ করেছেন তিনি। যেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জয়াকে উদ্দেশ্য করে শমীকের বক্তব্য, ‘বাংলাদেশের এই অভিনেত্রী অনেকদিন ধরেই কলকাতায় আছেন। তবে তিনি কি একবারও বলেছেন, তাদের দেশে যা হচ্ছে, তা অন্যায়!’

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে বলেই দাবি করেছেন এই নেতা। তার মতে, সে বিষয় নিয়ে সরব নন জয়া। এমনকি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। যে কারণে জয়ার ওপর ক্ষেপেছেন তিনি।

সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন, ‘জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন। একদম সামনে। মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল