• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

নাইটক্লাবের বাইরে গাড়িচাপায় আহত ৩০

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৫, ০১:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে একটি নাইটক্লাবের বাইরে গাড়ি তুলে অন্তত ৩০ জনকে আহত করার ঘটনা ঘটে। এতে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৭টি হত্যাচেষ্টার অভিযোগ গঠন করেছে প্রশাসন। খবর আলজাজিরা। অভিযুক্তের নাম ফার্নান্দো রামিরেজ (২৯)। তিনি অরেঞ্জ কাউন্টির সান ক্লেমেন্টে এলাকার বাসিন্দা। 

বুধবার (২৩ জুলাই) লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানায়, রামিরেজের বিরুদ্ধে ৩০টি হত্যাচেষ্টার পাশাপাশি ৩৭টি মারাত্মক অস্ত্র (গাড়ি) ব্যবহার করে হামলার অভিযোগও আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে লস অ্যাঞ্জেলেসের ‘দ্য ভারমন্ট হলিউড’ নামক একটি নাইটক্লাবে রেগে ও হিপ-হপ সংগীতের অনুষ্ঠান শেষে লোকজন যখন বের হচ্ছিলেন, তখন রামিরেজ ইচ্ছাকৃতভাবে তার গাড়ি ফুটপাতে উঠিয়ে দেন। ফলে ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও কারও হাড় ভেঙেছে, কারও শরীরে গভীর কাটা-ছেঁড়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। আটজনের ওপর গুরুতর শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

ঘটনার পর রামিরেজকে জনতা মারধর করে। পুলিশ জানায়, এ সময় তার শরীরে গুলির চিহ্নও পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে গুলি কে করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হতে পারত।’

লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল বলেন, এই ঘটনায় কেউ মারা না যাওয়াটা সত্যিই অলৌকিক।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান